গেম খেলার জন্য সেরা ৫টি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ২০২৬

গেম খেলার জন্য সেরা ৫টি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ২০২৬

২০২৬ সালের বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপে কীভাবে স্মুথ গেমিং করবেন? সেরা মডেলগুলোর পারফরম্যান্স, GPU, RAM ও ডিসপ্লেসহ সেরা ৫টি গেমিং ল্যাপটপের বিস্তারিত জানুন।

গেমিং এখন আর শুধু টাইমপাস নয়। এটা অনেকের জন্য প্যাশন, কারও জন্য স্ট্রিমিং ক্যারিয়ার, আবার কারও জন্য ই-স্পোর্টসের স্বপ্ন। কিন্তু এখনো অনেকের মাথায় এই ধারণাটা আছে যে, ভালো গেমিং ল্যাপটপ মানেই অনেক বেশি বাজেট। অথচ বাস্তবে কিন্তু ২০২৬ সালে এসে বাজেট ফ্রেন্ডলি রেঞ্জেও দারুণ পারফরম্যান্সের গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে, যেগুলোতে আপনি সহজেই Valorant, PUBG, GTA V, Apex Legends এমনকি কিছু AAA টাইপের গেমও ঠিকঠাকভাবে খেলতে পারবেন।

আজকের আর্টিকেলে আমরা গেম খেলার জন্য সেরা ৫টি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিয়ে আলোচনা করবো। এখানে আমরা শুধু স্পেসিফিকেশন বলেই শেষ না করে, তুলে ধরব প্রসেসরের কোর ও থ্রেড পারফরম্যান্স, GPU TGP, RAM বাস স্পিড, SSD টাইপসহ টেকনিক্যাল সবকিছু। তাহলে চলুন শুরু করা যাক লিষ্টে থাকা প্রথম ল্যাপটপটি দিয়ে। 

১। Acer Nitro V15 ANV15-41-R1BK

Acer এর এই ল্যাপটপটি মূলত, যারা মিড-রেঞ্জ বাজেটে একটি রিলায়েবল গেমিং ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য। প্রথমেই প্রসেসরের কথা বলি। এতে রয়েছে AMD Ryzen 5 7535HS, যা ৬ কোর ও ১২ থ্রেড সমৃদ্ধ একটি H-সিরিজ প্রসেসর। এর বুস্ট ফ্রিকোয়েন্সি 4.6GHz পর্যন্ত উঠবে। HS সিরিজ হওয়ায় এটির পারফরম্যান্স ও পাওয়ার এফিসিয়েন্সির ব্যালান্স বেশ ভালোই। তাছাড়া 16MB L3 ক্যাশ থাকায় মাল্টিপল টাস্ক বা গেমের সময় লেটেন্সি কম থাকে। Valorant, CS2, Dota 2-এর মতো ই-স্পোর্টস টাইটেল তো খুবই স্মুথ চলবে, পাশাপাশি GTA V বা Forza Horizon-এর মতো গেমও স্টেবল ফ্রেমরেটে খেলা যাবে।

এর গ্রাফিক্স সেকশনে রয়েছে NVIDIA GeForce RTX 2050 4GB। বাজেট রেঞ্জে এই GPU 1080p গেমিংয়ের জন্য যথেষ্ট সক্ষম। এছাড়াও DLSS সাপোর্ট থাকায় অনেক গেমে পারফরম্যান্স বুস্ট পাওয়া যায়। এর মিড-হাই সেটিংসে বেশিরভাগ জনপ্রিয় গেম কমফোর্টেবল ফ্রেমরেটে চালানো সম্ভব।

ডিসপ্লে দিক থেকেও এটি গেমারদের জন্য ভালো চয়েস। 15.6” FHD প্যানেলের সাথে 144Hz রিফ্রেশ রেট থাকায় ফাস্ট-পেসড গেমে মোশন অনেক স্মুথ লাগে। এছাড়াও  এর 45% NTSC কালার কভারেজ সাধারণ গেমিং ও মিডিয়া কনজাম্পশনের জন্য যথেষ্ট ব্যালান্সড।

মেমরি ও স্টোরেজ অংশে 16GB DDR5 RAM বড় প্লাস পয়েন্ট। DDR5 হওয়ায় বাস স্পিড বেশি, ফলে লোডিং ও মাল্টিটাস্কিং আরও ফ্লুয়েন্ট পাওয়া যাবে। পাশাপাশি এর 512GB SSD গেম ইনস্টলেশন ও বুট টাইম ফাস্ট করবে।

সব মিলিয়ে, যারা বাজেটের মধ্যে একটি আপডেটেড DDR5 RAM, H-সিরিজ প্রসেসর এবং 144Hz ডিসপ্লে সহ গেমিং ল্যাপটপ চান, তাদের জন্য Acer Nitro V15 একটি খুবই ব্যালান্সড অপশন হবে।

২। HP Victus 15-FB2063dx

গেমিং সেক্টরে এই ল্যাপটপটি HP Victus সিরিজের মধ্যে একটি খুবই আকর্ষণীয় অপশন। এটিতে AMD Ryzen 5 7535HS প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেটি Acer Nitro V15-এর মতোই ৬ কোর এবং উচ্চ IPC পারফরম্যান্স দিয়ে থাকে। 4.6GHz পর্যন্ত বুস্ট স্পিড থাকায় গেমিং ও মাল্টি-থ্রেডেড টাস্কগুলো স্মুথভাবে হ্যান্ডেল করা যায়। 

গ্রাফিক্স ইউনিট হিসেবে HP Victus-এ AMD Radeon RX 6550M ব্যবহার করা হয়েছে। এটি RX সিরিজের একটি মডার্ন GPU, যার 4GB VRAM রয়েছে। RX 6550M-এর পারফরম্যান্স অনেকটাই GTX 1650/RTX 2050-র সমমান বা এর কাছাকাছি। AMD GPU-এর মধ্যে SmartShift ও SmartAccess Memory-এর মতো ফিচার থাকায় Ryzen CPU-র সাথে মিলিয়ে ল্যাপটপ এর পারফরম্যান্স আরও ভালোভাবে টিউন করা যায়, বিশেষ করে Open-world গেম বা রিয়েল-টাইম শেডিং-ভিত্তিক গেমে এই ফিচার বেশ ভালো কাজে দেয়। 

ল্যাপটপটির ডিসপ্লে সেকশনে থাকা 15.6″ IPS প্যানেল এবং 144Hz রিফ্রেশ রেট একটি বড় প্লাস পয়েন্ট। এর IPS প্যানেল wide viewing angle ও decent কালার রিপ্রোডাকশন দেয়, আর 144Hz রিফ্রেশ রেট দ্রুত মুভমেন্ট ও কম ল্যাগ অনুভব করায়।

স্টোরেজ হিসাবে 512GB PCIe Gen4 NVMe SSD থাকায় গেম লোডিং টাইম ও সিস্টেম বুট টাইম উচ্চ বেশ ফাস্ট। Gen4 SSD হওয়ায় রিড/রাইট স্পিড Gen3 SSD-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে দ্রুত। RAM হিসেবে 8GB DDR5 রয়েছে, যেটি এই রেঞ্জে সাধারণ গেমিং ও মাল্টিটাস্কিংয়ে ঠিকঠাক পারফরম্যান্স দেবে। তবে ভবিষ্যতে যদি RAM আপগ্রেড করেন (যেমন 16GB), তাহলে ভারী গেম ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালানোর ক্ষেত্রে পারফরম্যান্স আরও স্মুথ হবে।

সারসংক্ষেপে, যারা  AMD ইকোসিস্টেম পছন্দ করেন এমন গেমারদের জন্য HP Victus 15-FB2063dx একটি ব্যালান্সড এবং শক্তিশালী বাজেট গেমিং ল্যাপটপ। Acer Nitro V15-এর তুলনায় Victus-এর গ্রাফিক্স ইকোসিস্টেম কিছু ক্ষেত্রে AMD-ফ্রেন্ডলি সেটিংয়ে বেশি ইফিসিয়েন্ট হতে পারে, তবে RAM-এর জন্য আপগ্রেড করার পরামর্শ দিচ্ছি যাতে ভবিষ্যতের হেভিয়ার গেমও হ্যান্ডেল করা যায়।

৩। MSI Thin A15 B7UCX 

MSI Thin A15 B7UCX এমন একটি মডেল, যেটি পারফরম্যান্সের পাশাপাশি পোর্টেবিলিটিকেও গুরুত্ব দিয়েছে। যারা নিয়মিত ল্যাপটপ বহন করেন কিন্তু গেমিং পারফরম্যান্সে কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য এটি বেশ ইন্টারেস্টিং অপশন।

এতে রয়েছে ৬ কোর, ১২ থ্রেড এবং 16MB L3 ক্যাশ সহ পরিচিত AMD Ryzen 5 7535HS। 4.55GHz পর্যন্ত বুস্ট ফ্রিকোয়েন্সি গেমিংয়ের সময় স্টেবল ফ্রেমরেট ধরে রাখতে সাহায্য করে। এটি eSports টাইটেল থেকে শুরু করে বেশিরভাগ AAA গেম 1080p-তে ভালোভাবে রান করাতে সক্ষম।

গ্রাফিক্স হিসেবে NVIDIA GeForce RTX 2050 4GB GDDR6 ব্যবহার করা হয়েছে। RTX সিরিজ হওয়ায় DLSS সাপোর্ট পাবেন, যা অনেক গেমে FPS বুস্ট করতে সহায়ক। Competitive গেম যেমন Valorant, CS2, Apex Legends-এ ল্যাপটপটির 144Hz ডিসপ্লের সুবিধা পুরোপুরি কাজে লাগানো যাবে। RTX 2050 এখানে Nitro V15-এর মতোই GPU পারফরম্যান্স দেবে , তবে MSI-এর অপ্টিমাইজড ড্রাইভার সাপোর্ট অনেক সময় স্টেবল ফ্রেম ডেলিভারিতে ভালো ভূমিকা রাখে।

মেমরি সেকশনে 8GB DDR5 RAM (5600MHz বাস স্পিড) ব্যবহার করা হয়েছে। এই হাই বাস স্পিডের কারণে ডেটা ট্রান্সফার দ্রুত হবে। যদিও হেভি গেম ও মাল্টিটাস্কিংয়ের জন্য ভবিষ্যতে 16GB-এ আপগ্রেড করলে পারফরম্যান্স আরও স্টেবল পাওয়া যাবে। এর 512GB NVMe PCIe Gen4 SSD ফাস্ট বুট ও গেম লোডিং নিশ্চিত করে।

এবার আসি ডিজাইন ও পোর্টেবিলিটিতে। মাত্র 1.86 কেজি ওজন এই ল্যাপটপটির অন্যতম একটি বড় প্লাস পয়েন্ট। অন্য অনেক গেমিং ল্যাপটপ যেখানে ২ কেজির উপরে, সেখানে MSI Thin A15 তুলনামূলকভাবে স্লিম ও লাইট। 

সব মিলিয়ে, যারা বাজেটের মধ্যে একটি লাইটওয়েট কিন্তু পারফরম্যান্স-ফোকাসড গেমিং ল্যাপটপ চান, তাদের জন্য MSI Thin A15 B7UCX খুবই স্মার্ট চয়েস।

৪। Lenovo LOQ 15 15IAX9E

Lenovo LOQ 15 15IAX9E এই তালিকার মধ্যে পারফরম্যান্সের দিক থেকে বেশ শক্ত অবস্থানে আছে। যারা বাজেটের মধ্যে থেকেও একটু বেশি গ্রাফিক্স পাওয়ার এবং কালার-অ্যাকিউরেট ডিসপ্লে চান তাদের জন্য এটি খুবই ইন্টারেস্টিং অপশন।

প্রসেসর হিসেবে রয়েছে 12th Gen Intel Core i5-12450HX। HX সিরিজ হওয়ায় এটি মূলত হাই-পারফরম্যান্স সেগমেন্টে পড়ে। ৮ কোর ও ১২ থ্রেড, সাথে 4.40GHz পর্যন্ত টার্বো ফ্রিকোয়েন্সি এই কনফিগারেশন গেমিংয়ের পাশাপাশি হেভি মাল্টিটাস্কিংয়েও স্টেবল পারফরম্যান্স দেয়। Ryzen 5 7535HS-এর তুলনায় HX সিরিজ CPU সাধারণত পারফরম্যান্সে কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে, বিশেষ করে CPU-ডিপেন্ডেন্ট গেমে।

ল্যাপটপটির সবচেয়ে বড় হাইলাইট হলো NVIDIA GeForce RTX 3050 6GB GDDR6। আগের মডেলগুলোর RTX 2050 বা RX 6550M-এর তুলনায় RTX 3050 স্পষ্টভাবে পাওয়ারফুল। 6GB VRAM থাকায় আধুনিকসব AAA গেমে হাই টেক্সচার সেটিংস ব্যবহার করা যাবে। DLSS সাপোর্ট থাকায় 1080p রেজোলিউশনে আরও ভালো FPS পাওয়া সম্ভব। Competitive গেম তো খুব সহজেই 100+ FPS-এ চালানো যাবে, আর Story-based গেমেও মিড-হাই সেটিংসে ভালো স্টেবিলিটি থাকবে।

ডিসপ্লে সেকশনে এটি এক ধাপ এগিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 15.6″ FHD IPS প্যানেলের সাথে 144Hz রিফ্রেশ রেট, 300 nits ব্রাইটনেস এবং 100% sRGB কালার কভারেজ। এই কালার একুরেসি শুধু গেমিং নয়, কনটেন্ট ক্রিয়েশন বা মিডিয়া কনজাম্পশনেও চমৎকার ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেবে। আগের Nitro বা Victus মডেলের 45% NTSC প্যানেলের তুলনায় এটি স্পষ্টতই বেশি ভাইব্রেন্ট ও কালার-রিচ।

মেমরি হিসেবে 16GB DDR5 (4800MHz) গেমিংয়ের জন্য যথেষ্ট ফিউচার-রেডি। 512GB PCIe 4.0×4 NVMe SSD দ্রুত লোডিং ও স্মুথ সিস্টেম রেসপন্স দেবে।

সব মিলিয়ে, যারা বাজেটের মধ্যে থেকেও একটু বেশি GPU পারফরম্যান্স ও ভালো ডিসপ্লে চান, তাদের জন্য Lenovo LOQ 15 15IAX9E বেশ উপযোগী চয়েস।

৫। ASUS TUF A15 FA506NFR 

এটি একটি মিড-রেঞ্জ গেমিং ল্যাপটপ যা বেশ শক্তিশালী CPU এবং এন্ট্রি-লেভেল RTX গ্রাফিক্সের সমন্বয়ে তৈরি। এতে রয়েছে AMD Ryzen 7 7435HS প্রসেসর, যেখানে ৮টি কোর ও ১৬টি থ্রেড এবং ১৬MB L3 ক্যাশ রয়েছে। মাল্টিটাস্কিং, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং কিংবা অন্যান্য CPU-নির্ভর কাজের জন্য এই প্রসেসর যথেষ্ট শক্তিশালী এবং দীর্ঘ সময় স্টেবল পারফরম্যান্স দিতে সক্ষম। 

গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত NVIDIA GeForce RTX 2050 (4GB GDDR6) -এ  Competitive গেমগুলোতে সহজেই হাই FPS পাওয়া সম্ভব হলেও আধুনিক AAA গেম মিডিয়াম সেটিংসে খেললে তুলনামূলক ভালো পারফরম্যান্স দেবে।

ল্যাপটপটিতে 144Hz রিফ্রেশ রেটসহ 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে। তবে 250 nits ব্রাইটনেস থাকায় খুব উজ্জ্বল পরিবেশে ডিসপ্লে কিছুটা কম উজ্জ্বল মনে হতে পারে।

এতে 8GB DDR5 RAM দেওয়া আছে, যা বর্তমান সময়ে ন্যূনতম ধরা যায়। তবে সেরা পারফরম্যান্স পেতে 16GB-এ আপগ্রেড করা ভালো। এর স্টোরেজ হসেবে থাকা 512GB PCIe 4.0 NVMe SSD বুট টাইম ও সফটওয়্যার লোডিংকে ফাস্ট করে। 

সবকিছু মিলিয়ে, এটি এমন একটি ল্যাপটপ যা শক্তিশালী প্রসেসরের কারণে মাল্টিটাস্কিং ও প্রোডাক্টিভিটি কাজের জন্য বেশ নির্ভরযোগ্য, তবে গেমিংয়ের ক্ষেত্রে এর RTX 2050 গ্রাফিক্স মাঝামাঝি পর্যায়ের পারফরম্যান্স দেবে। তবে যদি আপনি এটি কেনার কথা ভাবেন, তাহলে RAM ১৬GB-এ আপগ্রেড করলে পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বুস্ট হবে। 

উপসংহার

২০২৬ সালে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের বাজারে এই পাঁচটি ল্যাপটপই CPU, GPU, RAM এবং ডিসপ্লে বিবেচনায় বাজেটের মধ্যে দারুণ ব্যালান্সড পারফরম্যান্স দিচ্ছে। এগুলো থেকে আপনার চাহিদা অনুযায়ী সঠিক ল্যাপটপ বাছাই করে বাজেটের মধ্যেই আপনার গেমিং এক্সপেরিয়েন্সকে নতুন স্তরে নিয়ে যেতে পারেন।

আপনিও যদি বাজেটের মধ্যে সেরা গেমিং ল্যাপটপ খুঁজে থাকেন, তাহলে Vertech-এর গেমিং ল্যাপটপ কালেকশন ঘুরে দেখতে ভিজিট করুন vertech ওয়েবসাইটে। এখানে পাবেন আপডেটেড সকল ল্যাপটপ মডেল, অফিসিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি এবং শতভাগ নিরাপদ কেনাকাটা ও সার্ভিস। তাই আজই Vertech থেকে আপনার গেমিং ল্যাপটপ বেছে নিন  এবং উপভোগ করুন স্মুথ, ল্যাগ-ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স!

Similar Posts