৬০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট ল্যাপটপ

২০২৬ সালে ৬০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট ল্যাপটপ কেনার গাইডলাইন

ল্যাপটপ এখন শুধু বিলাসিতা নয় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী, কনটেন্ট ক্রিয়েটর, অনলাইন উদ্যোক্তা সবার জন্যই এটি অপরিহার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি এদের মধ্যে কেউ হয়ে থাকেন এবং আপনার বাজেট যদি ৬০,০০০ টাকার মধ্যে হয়, আমি নিশ্চিত আপনি ইতোমধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। ৬০ হাজার টাকার মধ্যে পারফরম্যান্স, ডিউরেবিলিটি আর ফিচারে পারফেক্ট ল্যাপটপ খুঁজে পাওয়া সত্যিই  চ্যালেঞ্জিং! সুখবর হলো, বাংলাদেশের বর্তমান মার্কেটে HP, Dell, Lenovo, Asus-এর মতো ব্র্যান্ডের দুর্দান্ত সব মডেল পাওয়া যাচ্ছে । শুধু দামেই সাশ্রয়ী নয়, বরং দীর্ঘমেয়াদী ব্যবহারেও নির্ভরযোগ্য। আজকের আর্টিকেলে আমরা ২০২৬ সালে ৬০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট ল্যাপটপ  বিস্তারিত রিভিউ করব যা এই বাজেটে আপনাকে সর্বোচ্চ ভ্যালু দেবে।

ল্যাপটপ কেনার আগে যেসকল বিষয় জানা জরুরি 

১. প্রসেসর নির্বাচন

প্রসেসর হলো ল্যাপটপের হৃদপিণ্ড। এটিই নির্ধারণ করে আপনার ডিভাইস কতটা দ্রুত কাজ করবে। ৪০,০০০-৬০,০০০ টাকা বাজেটে Intel Core i3 (11th/12th Gen) অথবা Core i5 (10th/11th Gen) প্রসেসর সবচেয়ে আদর্শ হবে আপনার জন্যে । যদি মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং বা হেভি সফটওয়্যার চালাতে হয়, তাহলে AMD Ryzen 5 একটি চমৎকার বিকল্প হতে পারে। মনে রাখবেন, প্রসেসরের জেনারেশন যত নতুন, পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সি তত ভালো। অফিস ওয়ার্ক বা পড়াশোনার জন্য Core i3 যথেষ্ট, কিন্তু কনটেন্ট ক্রিয়েশন বা প্রোগ্রামিংয়ের জন্য কমপক্ষে Core i5 বা Ryzen 5 প্রয়োজন।  

২. RAM ও SSD এর ভূমিকা

RAM (Random Access Memory) হলো ল্যাপটপের শর্ট-টার্ম মেমোরি, যা একসাথে কয়েকটি অ্যাপ্লিকেশন চালাতে সাহায্য করে। যদি ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন বা গেমিং করতে চান, তাহলে 16GB RAM দরকার পরবে। SSD (Solid State Drive) ল্যাপটপের স্পিড কয়েকগুণ বাড়িয়ে দেয়। HDD-এর তুলনায় SSD প্রায় ৫-১০ গুণ দ্রুত। ল্যাপটপ ১০-১৫ সেকেন্ডে বুট হবে, ফাইল ট্রান্সফার হবে মুহূর্তে। ন্যূনতম 256GB SSD থাকা উচিত, তবে সম্ভব হলে 512GB নিলে ভবিষ্যতে আর আপগ্রেডের ঝামেলা পোহাতে হবে না। HDD এড়িয়ে চলাই ভালো, কারণ এটি স্লো এবং ডেটা করাপশনের ঝুঁকি বেশি।

৩. ডিসপ্লে কোয়ালিটি

দিনে ৫-৮ ঘণ্টা স্ক্রিনে কাজ করলে ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। Full HD (1920×1080) রেজোলিউশন থাকা মাস্ট, যা টেক্সট ও ইমেজ শার্প দেখায়। IPS প্যানেল ভিউইং অ্যাঙ্গেল ভালো দেয় এবং কালার অ্যাকুরেসি বেশি, তাই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করা খুব জরুরি। Anti-glare display থাকলে বাইরে বা লাইটের নিচে কাজ করতে সুবিধা। স্ক্রিন সাইজ ১৪-১৫.৬ ইঞ্চি হলে পোর্টেবিলিটি ও কমফোর্ট দুটোই পাওয়া যায়। চোখের সুরক্ষার জন্য Blue Light Filter বা Eye Care Mode থাকলে দীর্ঘসময় কাজ করতে স্ট্রেস কম হয়। 

চোখের সুরক্ষার জন্য আরো পড়ুন

৪. ওয়ারেন্টি ও আফটার সেলস সার্ভিস

বাংলাদেশে ল্যাপটপ কেনার সময় ওয়ারেন্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ ব্র্যান্ড ১-২ বছরের ওয়ারেন্টি দেয়, তবে কিছু মডেলে 3 Years Warranty পাওয়া যায়। নিশ্চিত করুন ওয়ারেন্টি International নাকি Local, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি হলে যেকোনো দেশে সার্ভিস পাওয়া যায়। আফটার সেলস সার্ভিস চেক করতে ব্র্যান্ডের সার্ভিস সেন্টার ঢাকা বা আপনার এলাকায় আছে কিনা দেখুন।

৬০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি বাজেট ল্যাপটপ

চলুন দেখে নেওয়া যাক ৬০ হাজার টাকার মধ্যে সেরা বাজেট ল্যাপটপ যা আপনাকে বেস্ট পারফরম্যান্স দিবে। 

১. HP 250 G10 i3-1315U: দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী

প্রথমেই যে ল্যাপটপ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে HP 250 G10 i3-1315U। এতে আছে 13th Gen Intel Core i3-1315U প্রসেসর (৬ কোর, সর্বোচ্চ ৪.৫GHz টার্বো স্পিড)। বেসিক কনফিগারেশনে 4GB DDR4 RAM (১৬GB পর্যন্ত আপগ্রেডযোগ্য) এবং 256GB SSD আছে । ৪১Wh ব্যাটারি ৭-৮ ঘণ্টা ব্যাকআপ দেয়। ওজন মাত্র ১.৫২ কেজি ফলে সহজেই ক্যারি করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং করতে গেলে কোনও সমস্যা হবে না।  

২. ASUS Vivobook 14 X1404VA: পোর্টেবিলিটির চ্যাম্পিয়ন

পোর্টেবিলিটি এবং দৈনন্দিন পারফরম্যান্স মাথায় রেখে ASUS Vivobook 14 X1404VA মডেলটি বানানো হয়েছে । এতে রয়েছে ১৪ ইঞ্চি Full HD (1920×1080) Anti-glare Display। Intel Core i3-1315U প্রসেসর, 8GB DDR4 RAM (১৬GB পর্যন্ত আপগ্রেডযোগ্য) এবং 512GB NVMe SSD দিয়ে মাল্টিটাস্কিং, ব্রাউজিং ও ডকুমেন্ট এডিটিং খুব ভালো ভাবে করতে পারবেন। ওজনে হালকা, ফলে ব্যাকপ্যাকে সহজেই বহন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হোস্টেল লাইফের জন্য পারফেক্ট। এই ল্যাপটপটি শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং যারা পোর্টেবিলিটিকে প্রিমিয়াম ডিসপ্লের চেয়ে বেশি গুরুত্ব দেন তাদের জন্য রাইট চয়েস । 

৩. Lenovo IdeaPad Slim 3 15AMN8: মাল্টিটাস্কিং চ্যাম্প  

Lenovo IdeaPad Slim 3 15AMN8 হলো একটি প্র্যাক্টিক্যাল মিড-রেঞ্জ ল্যাপটপ যা বাজেটের মধ্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়। AMD Ryzen 5 7520U প্রসেসর (৪ কোর, ৮ থ্রেড) দিয়ে চলা এই ল্যাপটপ ওয়েব ব্রাউজিং, অনলাইন ক্লাস, অফিস কাজ এবং মিডিয়া কনজাম্পশনে চমৎকার কাজ করে। DDR5 RAM এবং NVMe SSD-এর সাথে মাল্টিটাস্কিং হয় স্মুথ এবং রেসপন্সিভ। এই ল্যাপটপে আছে  8GB/16GB DDR5 RAM এবং 512GB NVMe SSD যা দ্রুত বুট টাইম এবং ফাস্ট ফাইল অ্যাক্সেস নিশ্চিত করে। ওজন প্রায় ১.৬ কেজি, তাই বেশ পোর্টেবল হবে আপনার জন্যে। শিক্ষার্থী ও অফিস ইউজারদের জন্য যারা বড় স্ক্রিন, আধুনিক স্পেসিফিকেশন এবং ভালো পারফরম্যান্স চান মাঝারি বাজেটে এটি হতে পারে একটি পারফেক্ট চয়েস। 

৪. HP Notebook 255 G10: বাজেট ফ্রেন্ডলি পাওয়ারহাউস

HP Notebook 255 G10 হলো আরও একটি বাজেট-ফ্রেন্ডলি ল্যাপটপ যা শিক্ষার্থী, প্রফেশনাল এবং সাধারণ ইউজারদের জন্য বাজেটের মধ্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়। AMD Ryzen 5 7530U প্রসেসর (৬ কোর, সর্বোচ্চ ৪.৫ GHz) দিয়ে চালিত এই ল্যাপটপ ওয়েব ব্রাউজিং, অফিস কাজ, অনলাইন ক্লাস এবং মিডিয়া স্ট্রিমিং সহজেই হ্যান্ডল করে। মাল্টি-কোর আর্কিটেকচার থাকায় স্লোডাউন ছাড়া একসাথে Google Chrome-এ ২৫+ ট্যাব, Microsoft Office Suite এবং মিউজিক প্লেয়ার চালানো যায়। ওজন মাত্র ১.৫২ কেজি হওয়ায় বহন করা সহজ। HP Notebook 255 G10 পারফরম্যান্স, স্টোরেজ এবং পোর্টেবিলিটির চমৎকার ব্যালেন্স দেয় প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশের মিড-বাজেট সেগমেন্টে দৈনন্দিন কাজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ। 

৫. Lenovo IdeaPad Slim 3 (13th Gen Intel Core i5): পারফরম্যান্স-ফোকাসড এভরিডে ল্যাপটপ

সবশেষে আলোচনা করব Lenovo IdeaPad Slim 3 (13th Gen) নিয়ে।  যারা হালকা ডিজাইনের ল্যাপটপে ভালো পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এই ল্যাপটপ হতে পারে পারফেক্ট চয়েস। 13th Gen Intel Core i5-13420H প্রসেসর, 8GB/16GB LPDDR5 RAM এবং 512GB PCIe SSD থাকায় একসাথে অনেক কাজ, ব্রাউজিং, Office সফটওয়্যার, প্রোগ্রামিং এবং বেসিক ডিজাইন কাজ স্মুথভাবে চলে। ওজন ১.৬ কেজি হওয়ায় ব্যাগে ক্যারি করা সহজ। IdeaPad Slim 3 এর স্ট্রং প্রসেসর এবং ডিউরাবিলিটির জন্য ৬০০০০ টাকার বাজেটের ল্যাপটপের মধ্যে অন্যতম একটি অপশন।

পরিশেষ

তাহলে কোন ল্যাপটপটি আপনার জন্য সেরা? এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনার প্রয়োজনের উপর। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ASUS Vivobook 14-এর পোর্টেবিলিটি আপনার জীবন সহজ করে দেবে। আপনি কি একজন ফ্রিল্যান্সার বা চাকরিজীবী যিনি দিনভর Zoom, Excel আর Presentation নিয়ে কাজ করেন? তাহলে HP 250 G10 বা HP Notebook 255 G10-এর নির্ভরযোগ্যতা আপনাকে হতাশ করবে না। আর যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর, গ্রাফিক ডিজাইনার বা প্রোগ্রামার হন যার স্ট্রং পারফরম্যান্স দরকার, তাহলে Lenovo IdeaPad Slim 3 হবে আপনার জন্যে বেস্ট ম্যাচ। মনে রাখবেন, সঠিক ল্যাপটপ কেনা মানে আপনার স্বপ্নে বিনিয়োগ করা। তাই তাড়াহুড়া না করে, নিজের কাজের ধরন বুঝে স্মার্ট সিদ্ধান্ত নিন। আপনার পরবর্তী ৩-৫ বছরের সফলতার সঙ্গী এখনই বেছে নিন।  

Similar Posts