VertechOffers

Warranty, Shipping ও Delivery Policy

অর্ডার নিশ্চিত করার আগে stock, ঠিকানা, মোট মূল্য ও প্রযোজ্য courier charge জানানো হবে।

Delivery charge

ঠিকানা ও পণ্যমূল delivery charge
ঢাকা সিটির নির্দিষ্ট এলাকায় accessories৳৬০
ঢাকার বাইরে accessories৳১৩০
সাধারণ devices delivery — বাংলাদেশে৳২২০
দোকান থেকে pickup৳০

Accessories ও trimmer: ঢাকায় ৳৬০, ঢাকার বাইরে ৳১৩০। Devices: ৳২২০। Shop pickup ফ্রি। একই অর্ডারে device ও accessories থাকলে মোট delivery charge ৳২২০; আলাদা accessories charge যোগ হবে না। Checkout-এ delivery charge-সহ সর্বমোট দেখানো হয়।

Shipping ও সময়

Ready-stock অর্ডার নিশ্চিত হওয়ার পর সাধারণত ০–১ দিন processing-এর পরে ৪৮–৭২ ঘণ্টায় delivery। গন্তব্য, stock, ছুটি বা courier বিলম্বে সময় বাড়তে পারে। বিকাল ৫টার পরে অর্ডার পরের দিনের হিসাবে process হবে। Pre-order সাধারণত ৭–১০ কর্মদিবস, বিশেষ ক্ষেত্রে ১৫–২০ কর্মদিবস।

Cash on Delivery ও advance

শুধু iPad, MacBook ও laptop-এর জন্য stock ও চূড়ান্ত দাম নিশ্চিত করার পরে পণ্যমূল্যের ১০% অগ্রিম প্রযোজ্য। Accessories ও trimmer-এর জন্য কোনো অগ্রিম লাগবে না—যোগ্য ঠিকানায় delivery-র সময় পণ্যের দাম ও প্রযোজ্য delivery charge দেওয়া যাবে। একই অর্ডারে device ও accessories থাকলে শুধু iPad, MacBook ও laptop-এর মূল্যের ওপর ১০% অগ্রিম হিসাব হবে। এই website-এ স্বয়ংক্রিয় payment নেওয়া হয় না; Vertech ফোন করে প্রযোজ্য payment ও delivery-র তথ্য নিশ্চিত করবে।

পণ্যভেদে Warranty

পণ্যWarranty
iPad ও MacBookApple Official Warranty: 1 Year
Windows Laptop1 Year Parts Warranty + 2 Years Service Warranty
Samsung ও Xiaomi Tablet7 Days Replacement Warranty + 1 Year Service Warranty
AccessoriesNo Warranty

অন্যান্য পণ্যের প্রযোজ্য warranty সংশ্লিষ্ট product page ও invoice-এ উল্লেখ থাকবে। Official warranty সংশ্লিষ্ট brand-এর শর্ত অনুযায়ী প্রযোজ্য।

Samsung ও Xiaomi Tablet: ৭ দিনের replacement warranty

পণ্য হাতে পাওয়ার তারিখ থেকে ৭ দিনের মধ্যে manufacturing defect বা স্বাভাবিক ব্যবহারে কার্যগত ত্রুটি হলে Vertech-কে জানান। ত্রুটি যাচাই করে একই model-এর replacement দেওয়া হবে। Invoice, original box ও সকল accessories সঙ্গে রাখতে হবে। Physical বা liquid damage, misuse ও অননুমোদিত repair এই সুবিধায় অন্তর্ভুক্ত নয়। শুধু পছন্দ পরিবর্তনের কারণে replacement প্রযোজ্য নয়।

Samsung ও Xiaomi Tablet: ১ বছরের service warranty

ক্রয়ের তারিখ থেকে Vertech-এর ১ বছরের service warranty। Repair labour অন্তর্ভুক্ত; প্রয়োজনীয় parts-এর মূল্য আগে জানিয়ে গ্রাহকের অনুমতিতে নেওয়া হবে। Service warranty স্বয়ংক্রিয় refund বা replacement নয়।

Warranty claim

Invoice, box, accessories ও warranty sticker সংরক্ষণ করুন। Courier parcel খোলার সময় একটানা unboxing video রাখুন; ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিযুক্ত পণ্য পেলে ব্যবহার বন্ধ করে ২৪ ঘণ্টার মধ্যে জানান। Inspection ও parts availability অনুযায়ী claim নিষ্পত্তিতে ৩–৪৫ কর্মদিবস লাগতে পারে।

পানি, আঘাত, বৈদ্যুতিক damage বা অননুমোদিত repair warranty-তে অন্তর্ভুক্ত নয়। Brand coverage ও service warranty আলাদা; claim গ্রহণের সময় invoice অনুযায়ী সুবিধা নিশ্চিত করা হবে। ৭ দিনের replacement warranty-এর claim-ও ত্রুটি যাচাই করে নিষ্পত্তি হবে। Service warranty স্বয়ংক্রিয় refund বা replacement নয়।

Return ও refund

পণ্য পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে return request করতে হবে। অব্যবহৃত পণ্য, original packaging, invoice ও online order-এর একটানা unboxing video প্রয়োজন। ভুল পণ্য বা warranty দিয়ে সমাধান সম্ভব নয় এমন যাচাই করা ত্রুটির ক্ষেত্রে return গ্রহণ করা হবে; শুধু পছন্দ বদলালে return নয়। Return policy ও পণ্যের প্রযোজ্য warranty আলাদা বিষয়।

Return পাঠানোর আগে order number, কারণ ও প্রমাণ দিয়ে Vertech-এর অনুমোদন নিন। সাধারণ return courier খরচ গ্রাহকের; Vertech-এর ভুল shipment বা যাচাই করা product defect হলে সেই খরচ Vertech বহন করবে। পণ্য দোকানে অথবা আমাদের দেওয়া ঠিকানায় courier-এ ফেরত দেওয়া যায়।

ফেরত পাওয়া পণ্য যাচাই ও return অনুমোদনের পর প্রদত্ত product মূল্য একই payment channel-এ refund করা হবে। Refund-এর সম্ভাব্য সময় claim গ্রহণের সময় জানানো হবে।

অর্ডারের উৎস

ওয়েবসাইটের কার্যকারিতা বোঝার জন্য নতুন অর্ডারের সঙ্গে সীমিত source label (যেমন Google, Direct বা campaign source) রাখা হয়। পূর্ণ referring URL বা browsing history অর্ডারে রাখা হয় না। এই source label Meta-তে পাঠানো হয় না। অনুপস্থিত তথ্য Unknown হিসেবে দেখানো হয়।

যোগাযোগ

Vertech, Bashundhara City, Level 6, Block D, Shop 32 & 44, Dhaka.

01729-252218 · WhatsApp

সাহায্য লাগবে?
Vertech Support

দাম, স্টক বা অর্ডার নিয়ে প্রশ্ন আছে?

দাম ও স্টক জিজ্ঞেস করুন WhatsApp ↗ অর্ডার নিয়ে সাহায্য WhatsApp ↗ দোকানে কল করুন 01729-252218