ল্যাপটপ ব্যাটারি ফুলে যাওয়ার কারণ ও সমাধান

ল্যাপটপ ব্যাটারি ফুলে যাওয়ার কারণ ও সমাধান

ধরুন আপনি প্রতিদিনের মতো ল্যাপটপ ব্যবহার করছেন। হঠাৎ একদিন খেয়াল করলেন, ল্যাপটপটা ঠিকভাবে টেবিলে বসছে না। একটু দুলছে। আবার কেউ কেউ দেখেন কীবোর্ড একটু উঠে গেছে বা ট্রাকপ্যাড চাপলে ঠিকমতো কাজ করছে না। 

এই লক্ষণগুলো বেশিরভাগ সময় battery swelling বা ব্যাটারি ফুলে যাওয়ার ইঙ্গিত দেয়। আমাদের আজকের ব্লগটি সাজানো হয়েছে ল্যাপটপ ব্যাটারি ফুলে যাওয়ার কারণ ও সমাধান নিয়ে। তাহলে চলুন, জেনে আসি কেন ল্যাপটপের ব্যাটারি ফুলে যায় এবং ঠিক কি কি পদক্ষেপ নিলে নিরাপদভাবে এই সমস্যার সমাধান করা যাবে, তা নিয়ে বিস্তারিত সবকিছু।  

কেন ল্যাপটপ ব্যাটারি ফুলে যায়?

ল্যাপটপের ব্যাটারি ফুলে যাওয়ার পেছনে সাধারণত একাধিক কারণ একসাথে কাজ করে। নিচে প্রতিটি কারণ সহজভাবে ব্যাখ্যা করা হলো।

Overcharging বা সবসময় চার্জে লাগিয়ে রাখা

অনেকেই ল্যাপটপকে ডেস্কটপের মতো ব্যবহার করেন, অর্থাৎ সবসময় চার্জে লাগানো থাকে। এতে প্রথমে কোনো সমস্যা না দেখালেও দীর্ঘমেয়াদে ব্যাটারির ওপর চাপ পড়ে। যখন ব্যাটারি দীর্ঘ সময় ধরে ১০০% চার্জ অবস্থায় থাকে, তখন ভেতরের কেমিক্যাল ব্যালেন্স নষ্ট হতে শুরু করে। এতে ব্যাটারির lifespan কমে যায় এবং ধীরে ধীরে ভেতরে গ্যাস তৈরি হয়ে ব্যাটারি ফুলে যেতে পারে।

অতিরিক্ত হিট (Overheating)

ল্যাপটপের ফ্যানে ধুলো জমে অথবা ভেন্টিলেশনে ধুলো পরে ব্লক হয়ে গেলে ভেতরের হিট বের হতে পারে না। আবার দীর্ঘ সময় ধরে গেমিং বা হেভী সফটওয়্যার ব্যবহার করলেও তাপমাত্রা বেড়ে যায়। এই অতিরিক্ত হিট ব্যাটারির ভেতরের chemical reaction-কে ক্ষতিগ্রস্ত করে এবং একসময় ব্যাটারি ফুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে।

Low Quality Charger বা Voltage Fluctuation

অরিজিনাল চার্জার ছাড়া অন্য যেকোনো চার্জার ব্যবহার করলে অনেক সময় ভোল্টেজ ঠিকভাবে প্রবাহ হয় না। ফলে ব্যাটারিতে এক এক সময় এক এক পাওয়ার সাপ্লাই হয়। তাই low-quality charger বা unstable electricity supply-এর কারণে ব্যাটারির ভেতরে ড্যামেজ তৈরি হয় এবং সেটি ধীরে ধীরে ব্যাটারিকে ফুলিয়ে দিতে পারে।

পুরনো বা Degraded Battery

প্রতিটি Lithium-ion ব্যাটারির একটি নির্দিষ্ট lifespan থাকে। সাধারণত ২ থেকে ৪ বছর ব্যবহারের পর ব্যাটারির কার্যক্ষমতা কমতে শুরু করে। তখন ব্যাটারির ভেতরের chemical stability আগের মতো থাকে না। ফলে খুব সহজেই হিটিং বা চার্জিং ইস্যুতে ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

Manufacturing ত্রুটি

কিছু ক্ষেত্রে ব্যাটারির নিজস্ব ত্রুটির কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। factory defect, low-quality cell বা non-original replacement battery ব্যবহার করলে এই ঝুঁকি বেশি থাকে। যদিও এটি খুব সচরাচর হয় না, তবুও হঠাৎ অস্বাভাবিকভাবে ব্যাটারি ফুলে গেলে এই কারণটিও ধরে নেয়া যেতে পারে।

ব্যাটারি ফুলে গেলে কী কী লক্ষণ দেখা যায়?

ল্যাপটপের ব্যাটারি ফুলে গেলে প্রথম যে বিষয়টি অনেকেই খেয়াল করেন, সেটি হলো ল্যাপটপ ঠিকভাবে সমানভাবে টেবিলে বসে না। নিচের অংশ একটু উঁচু হয়ে যায় এবং ল্যাপটপ হালকা দুলতে থাকে। 

আবার একই কারণে অনেক সময় কীবোর্ডের মাঝের অংশ একটু উঠে যায় বা ট্রাকপ্যাড চাপলে ঠিকমতো কাজ করে না। কিছু ক্ষেত্রে ট্রাকপ্যাড নিজে থেকেই প্রেস হয়ে যাচ্ছে এমন ঘটনাও ঘটতে পারে।

এর পাশাপাশি ব্যাটারি ব্যাকআপেও অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। আগে যেখানে ৩–৪ ঘণ্টা ব্যাকআপ দিত, সেখানে হঠাৎ করে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায়। আবার অনেক সময় ১০০% দেখালেও কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে।

কিছু ক্ষেত্রে ল্যাপটপ ব্যবহার করার সময় অস্বাভাবিক টপ্ অনুভূত হতে পারে, বিশেষ করে নিচের অংশে। আবার হালকা কেমিক্যালের একটা গন্ধও পেতে পারেন। সব মিলিয়ে, এই লক্ষণগুলোর যেকোনো একটি বা একাধিক যদি আপনার ল্যাপটপে দেখা যায়, তাহলে ব্যাটারি ইস্যু ধরে নেওয়াই ভালো। 

সফটওয়্যার ও ইউজার লেভেলের সমাধান

ল্যাপটপের ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যা যদি একদম শুরুর পর্যায়ে থাকে, তাহলে কিছু সফটওয়্যারভিত্তিক চেক ও ইউজার লেভেলের পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। 

ব্যাটারি হেলথ চেক

প্রথমেই আপনাকে জানতে হবে আপনার ব্যাটারির বর্তমান অবস্থা আসলে কেমন। Windows-এ একটি built-in battery report আছে, যেটা দিয়ে সহজেই ব্যাটারি হেলথ চেক করা যায়। এক্ষেত্রে Command Prompt খুলে powercfg /batteryreport কমান্ড রান করলে একটি রিপোর্ট তৈরি হবে। সেখানে “Design Capacity” এবং “Full Charge Capacity” তুলনা করলে বুঝতে পারবেন ব্যাটারির হেলথ কতটা কমে গেছে। যদি দেখেন ক্যাপাসিটি অনেক কমে গেছে, তাহলে বুঝতে হবে ব্যাটারি degrade হয়ে গেছে এবং ভবিষ্যতে ফুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন- ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর কার্যকরী উপায়

Power Usage Control

অনেক সময় আমরা কারন ছাড়াই ল্যাপটপকে বেশি পাওয়ারে ব্যবহার করাই, যা ব্যাটারির ওপর চাপ বাড়ায়। এটি চেক করতে Control Panel থেকে Power Options-এ গিয়ে “Balanced” mode সিলেক্ট করলে ল্যাপটপ প্রয়োজন অনুযায়ী পাওয়ার ব্যবহার করে। এছাড়া Advanced Power Settings-এ গিয়ে “Maximum Processor State” ৯০–৯৫% করে দিলে CPU কম হিট হবে, ফলে ব্যাটারিতেও কম চাপ পরবে।

Overheating কমানোর সেটিংস

Windows settings-এ কিছু ছোট পরিবর্তন করেও আপনি তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। যেমন unnecessary background apps বন্ধ রাখা, startup apps কমানো এবং cooling policy “Active” রাখা। এছাড়াও নিয়মিত update রাখা এবং driver ঠিকমতো install থাকলেও system stability বজায় থাকে।

হেভী কাজ এড়ানো

চার্জে লাগানো অবস্থায় হেভী কাজ করা ব্যাটারির জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর অভ্যাসগুলোর একটি। যদি আপনি গেমিং, ভিডিও ইডিটিং বা রেন্ডারিং করেন, তাহলে চেষ্টা করুন এই কাজগুলো সবসময় চার্জে লাগিয়ে না করার। অথবা কাজের সময় মাঝে মাঝে একটু থেমে ল্যাপটপ ঠান্ডা হওয়ার সুযোগ দিন। একটানা হেভী লোড দিলে ব্যাটারি ও পুরো সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে চললে ব্যাটারি ফুলে যাওয়ায় সম্ভাবনা থাকে।

হার্ডওয়্যারভিত্তিক সমাধান

যদি আপনার ল্যাপটপের ব্যাটারি ইতিমধ্যেই ফুলে যায় বা লক্ষণগুলো পরিষ্কারভাবে দেখা যায়, তাহলে বুঝতে হবে সমস্যাটা আর সফটওয়্যার লেভেলে নেই। এই অবস্থায় একমাত্র কার্যকর সমাধান আসে হার্ডওয়্যার দিক থেকে। এক্ষেত্রে কী কী করতে হবে, সেটা নিচে সহজভাবে বোঝানো হলো।

ব্যাটারি রিপ্লেসমেন্ট

ব্যাটারি ফুলে গেলে সেটি ঠিক করার কোনো বাস্তব উপায় নেই। অনেকেই ভাবেন রিপেয়ার করে আগের মতো করা যাবে, কিন্তু Lithium-ion battery একবার swelling শুরু করলে সেটি আর ঠিক হয় না। তাই একমাত্র স্থায়ী সমাধান হলো ব্যাটারি রিপ্লেস করা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় original বা high-quality compatible battery ব্যবহার করা উচিত। low-quality বা সস্তা ব্যাটারি ব্যবহার করলে একই সমস্যা আবার দ্রুত ফিরে আসতে পারে। 

Cooling System ঠিক করা

ব্যাটারি ফুলে যাওয়ার পেছনে হিটিং ইস্যু বড় একটি কারণ, তাই কুলিং সিস্টেম ঠিক রাখা খুব জরুরি। ল্যাপটপের ফ্যানে ধুলো জমে গেলে বা বাতাস ঠিকমতো প্রবাহ না হলে ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। এজন্য নিয়মিত ফ্যান ও এয়ার ভেন্ট পরিষ্কার করা দরকার।

এর পাশাপাশি পুরনো ল্যাপটপে thermal paste শুকিয়ে গেলে CPU থেকে হিট ঠিকভাবে বের হতে পারে না। এতে পুরো সিস্টেম গরম হয় এবং ব্যাটারির ওপরও প্রভাব পড়ে। তাই প্রয়োজন হলে thermal paste নতুন করে লাগানো উচিত।

চার্জার পপরিবর্তন করা

অধিকাংশ ক্ষেত্রেই ব্যাটারি ফুলে যাওয়ার পিছনে চার্জারই আসল ভূমিকা পালন করে। যদি আপনি non-original বা low-quality charger ব্যবহার করেন, তাহলে সেটি ব্যাটারিতে সঠিকভাবে পাওয়ার সাপ্লাই দিতে পারে না। এতে ব্যাটারি ধীরে ধীরে ড্যামেজ হয়। তাই পুরানো চার্জার বাদ দিয়ে আপনার ল্যাপটপের জন্য নির্ধারিত অরিজিনাল চার্জার বা অরিজিনাল গ্রেডের ভালো মানের চার্জার ব্যবহার করুন।

এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন- ল্যাপটপের চার্জার অরিজিনাল কিনা বোঝার উপায় কী?

ভবিষ্যতে ব্যাটারি ফুলে যাওয়া এড়ানোর উপায়

ল্যাপটপের ব্যাটারি একবার ফুলে গেলে সেটি আর আগের অবস্থায় ফেরানো সম্ভব না। তাই সবচেয়ে ভালো উপায় হলো শুরু থেকেই কিছু অভ্যাসের পরবর্তন করা, যাতে এই সমস্যাটা ভবিষ্যতে না হয়। এই ছোট ছোট কিছু ব্যবহারগত পরিবর্তনই আপনার ল্যাপটপের ব্যাটারিকে অনেকদিন ভালো রাখতে পারে।

২০%-৮০% চার্জ রেঞ্জ 

সবসময় ০% থেকে ১০০% পর্যন্ত চার্জ দেওয়া Lithium-ion battery-এর জন্য খুব একটা ভালো না। চেষ্টা করুন চার্জ ২০% এর নিচে নামার আগেই চার্জে লাগাতে এবং ৮০–৯০% এর মধ্যে খুলে ফেলতে। এই রেঞ্জ মেনে চললে ব্যাটারির ওপর চাপ কম পড়ে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারি হেলথ ভালো থাকে।

ওভারচার্জ এড়ানো

অনেকেই অভ্যাসবশত ল্যাপটপ সারারাত চার্জে লাগিয়ে রাখেন বা সবসময় প্লাগ-ইন করে ব্যবহার করেন। এতে ব্যাটারি দীর্ঘ সময় হাই চার্জ অবস্থায় থাকে, যা ভেতরের কেমিক্যালে চাপ বাড়িয়ে দেয়। তাই অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় চার্জে লাগিয়ে না রেখে, প্রয়োজন অনুযায়ী চার্জ দেওয়ার অভ্যাস তৈরি করা উচিত।

কুলিং সিস্টেম

হিট হলো ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। তাই ল্যাপটপের কুলিং সিস্টেম ঠিক রাখা খুবই জরুরি। এক্ষেত্রে নিয়মিত ফ্যান ও এয়ার ভেন্ট পরিষ্কার রাখুন, ল্যাপটপ সমতল জায়গায় ব্যবহার করা এবং প্রয়োজন হলে কুলিং প্যাড ব্যবহার করুন। এছাড়াও ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে একটু বিরতি দেওয়াও ভালো অভ্যাস।

আপনার পুরনো ল্যাপটপে হিটিং সমস্যা থাকলে, ব্যাটারি ফুলে যাওয়া বা অতিরিক্ত গরম হয়ে যাওয়া প্রায় স্বাভাবিক। এমন পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ ও দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান হলো নতুন ল্যাপটপ নেওয়া। Vertech-এ আপনি পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ১০০% অরিজিনাল ল্যাপটপ। স্টুডেন্ট, অফিস, ফ্রিল্যান্সিং বা হেভি কাজসহ সব ধরনের প্রয়োজন অনুযায়ী সকল ব্যান্ডের লেটেস্ট মডেল পাবেন এখানে।

তাই নিশ্চিন্তে নতুন ল্যাপটপ কিনতে ভিজিট করুনঃ www.vertech.com.bd⁠ অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজের চোখে দেখে বেছে নিন আপনার পছন্দের ল্যাপটপ সেরা ডিলে।

উপসংহার

ল্যাপটপের ব্যাটারি ফুলে যাওয়াটা সরাসরি আপনার ডিভাইসের সেফটি এবং পারফরম্যান্সের সাথে জড়িত। আসলে, একবার ব্যাটারি ফুলে গেলে সেটির স্থায়ী সমাধান হলো রিপ্লেসমেন্ট। তবে তার আগেই যদি আপনি কারণগুলো বুঝে সঠিক ব্যবহার অভ্যাস গড়ে তুলতে পারেন, তাহলে এই সমস্যাটা অনেকটাই এড়ানো সম্ভব।

তাই আপনার ল্যাপটপে যদি ইতিমধ্যে এই ধরনের লক্ষণ দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আর যদি এখনো সমস্যা শুরু না হয়ে থাকে, তাহলে আজ থেকেই সঠিক ব্যবহার শুরু করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Similar Posts