Copilot+ AI ল্যাপটপ কি? বাংলাদেশে কোন মডেল কিনবেন?
যুগের সাথে তাল মেলাতে এখনকার ল্যাপটপগুলো প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখনকার ল্যাপটপগুলোতে AI ইন্ট্রিগেশন হচ্ছে, শুধু ব্রাউজিং বা অফিস কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে AI কে এখন সরাসরি আপনার ডিভাইসের ভেতরেই নিয়ে আসা হয়েছে। বিশেষ করে Microsoft Copilot ইন্টিগ্রেশন আসার পর “Copilot+ AI Laptop” শব্দটা অনেক বেশি শোনা যাচ্ছে। কিন্তু আসলে এই Copilot+ AI ল্যাপটপ কী? আর বাংলাদেশে কোন মডেলগুলো সত্যিকারের ভ্যালু দিচ্ছে এটাই আসল প্রশ্ন।
মূলত বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের Copilot+ AI ল্যাপটপ আসছে। এদের সবাই ভিন্ন ভিন্ন AI-ফোকাসড চিপসেটসহ নানাবিধ ফিচার দিচ্ছে। ফলে কোনটা আসলে আপনার কাজের জন্য পারফেক্ট হবে, সেটা বোঝাটা একটু কঠিন হয়ে যায়।
তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা বাংলাদেশের কিছু জনপ্রিয় Copilot+ AI ল্যাপটপ নিয়ে ডিটেইলস আলোচনা করবো। থাকছে প্রতিটি মডেলের পারফরম্যান্স, AI ফিচার, ডিসপ্লে, ব্যাটারি ও বাস্তব ইউজ এক্সপেরিয়েন্সসহ সবকিছু।
Copilot+ AI ল্যাপটপ কি?
Copilot+ AI ল্যাপটপ হলো এমন একটি নতুন প্রজন্মের কম্পিউটিং ডিভাইস, যেখানে AI শুধু সফটওয়্যার লেভেলে সীমাবদ্ধ না থেকে সরাসরি হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড থাকে। অর্থাৎ, এখানে AI টাস্ক প্রসেস করার জন্য CPU এবং GPU-এর পাশাপাশি একটি ডেডিকেটেড NPU (Neural Processing Unit) থাকে।
এই ধরনের ল্যাপটপে থাকা Microsoft Copilot আসলে একটি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এটি আপনার কাজের ধরন বুঝে সাজেশন দেওয়ার পাশাপাশি, ডকুমেন্ট সামারি করে, কোড লিখতে সাহায্য করে, এমনকি ইমেইল বা প্রেজেন্টেশনও তৈরি করে দিতে পারে। এছাড়াও কোনো তথ্য বুঝতে না পারলে সেটা সহজ ভাষায় বুঝিয়েও দেবে।
অর্থাৎ শুধুমাত্র কমান্ড ফলো না করে Copilot+ AI ল্যাপটপ আপনার কাজের প্যাটার্ন বুঝে নিজে থেকে সাহায্য করতে পারে। যেমন ধরেন আপনি যদি নিয়মিত ভিডিও এডিট করেন, তাহলে AI নিজে থেকেই পারফরম্যান্স অপ্টিমাইজ করে প্রয়োজনীয় টুল সাজেস্ট করবে।
এক কথায়, Copilot+ AI ল্যাপটপ মানে হলো এমন একটি স্মার্ট কম্পিউটিং সিস্টেম, যা ভবিষ্যতের কাজের ধরণকে আরও দ্রুত, সহজ এবং ইন্টেলিজেন্ট করে তুলছে।
১। Asus ROG Zephyrus G16 GA605WI
হাই-এন্ড গেমিং, কনটেন্ট ক্রিয়েশন আর AI-ভিত্তিক কাজের জন্য Asus ROG এর এই মডেলটি নিঃসন্দেহে একটি প্রিমিয়াম লেভেলের অলরাউন্ডার মেশিন। ROG সিরিজ বরাবরই পারফরম্যান্স ও ডিজাইনের জন্য পরিচিত, আর এই মডেলটি Copilot+ AI ফিচার দিয়ে সেই ধারাটাকেই আরও একধাপ এগিয়ে নিয়েছে।
পারফরম্যান্সের কথা বললে, এতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen AI 9 HX 370 প্রসেসর, যা ১২ কোর ও ২৪ থ্রেডের পাওয়ারফুল কনফিগারেশন। সাথে রয়েছে ডেডিকেটেড NPU, ফলে AI টাস্ক যেমনঃ রিয়েল-টাইম ভয়েস প্রসেসিং, AI image enhancement বা Copilot-এর স্মার্ট সাজেশন যথাযথভাবে পাওয়া যাবে।
গ্রাফিক্স পারফরম্যান্সেও এই ল্যাপটপটি বেশ শক্তিশালী। এতে NVIDIA GeForce RTX 4070 (8GB GDDR6) থাকার কারণে হাই-রেজোলিউশন ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং বা লেটেস্ট গেমিং-এ স্টেবল ও হাই FPS পারফরম্যান্স পাওয়া যায়। পাশাপাশি MUX Switch এবং NVIDIA Advanced Optimus থাকার ফলে প্রয়োজন অনুযায়ী GPU সুইচ হয়ে পারফরম্যান্স ও ব্যাটারির মধ্যে ভালো ব্যালেন্স পাওয়া সম্ভব।
ডিসপ্লে সেকশনটি এই ল্যাপটপের অন্যতম আকর্ষণীয় দিক। ১৬ ইঞ্চির 2.5K Nebula HDR ডিসপ্লে, 240Hz রিফ্রেশ রেট এবং 100% DCI-P3 কালার কভারেজের কম্বিনেশন কনটেন্ট ক্রিয়েটর ও গেমার দুই পক্ষের জন্যই সেরা। এছাড়াও Dolby Vision সাপোর্ট থাকায় ভিডিও কনজাম্পশনেও কালার ও কনট্রাস্ট বেশ প্রাণবন্ত লাগে।
এই ল্যাপটপে মেমোরি ও স্টোরেজের দিক থেকেও কোনো কমতি নেই। 32GB DDR5 RAM (5600MHz) এবং 2TB PCIe 4.0 NVMe SSD থাকার কারণে একাধিক ভারি সফটওয়্যার একসাথে চালালেও ল্যাগ অনুভূত হয় না। যেকোনো বড় ফাইল ট্রান্সফার বা সফটওয়্যার লোডিংও খুব দ্রুত হয়।
অডিও ও কমিউনিকেশনের জন্য থাকছে Dolby Atmos সাপোর্টেড 4-speaker সেটআপ, AI noise-canceling মাইক্রোফোন এবং 1080p IR ক্যামেরা। এছাড়া ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে তাকালে, মাত্র 1.85 কেজি ওজনের এই ল্যাপটপটি হাই-পারফরম্যান্স মেশিন হওয়া সত্ত্বেও যথেষ্ট পোর্টেবল।
২। Lenovo Yoga 7 2-in-1 16AKP10
স্মার্ট AI ইউজারদের ক্ষেত্রে এই মডেলটি একটু আলাদা করে নজর কাড়বে। আগের Asus ROG সিরিজের ল্যাপটপটা যেখানে হাই-পারফরম্যান্স গেমিং + ক্রিয়েটর ফোকাসড, সেখানে এই Yoga সিরিজটা প্রোডাক্টিভিটি আর AI ইউজকে কেন্দ্র করে তৈরি।
এর প্রসেসরের দিকে তাকালে এখানে রয়েছে AMD Ryzen™ AI 7 350, যেটা Copilot+ AI ল্যাপটপের জন্য খুব ভালো একটি মিড-হাই রেঞ্জ চিপসেট। ৮ কোর, ১৬ থ্রেড এবং বিল্ট-ইন NPU থাকার কারণে AI-ভিত্তিক কাজ যেমনঃ ডকুমেন্ট সামারি, কোড সাজেশন, ইমেজ জেনারেশন বা লাইভ ট্রান্সলেশনের কাজগুলো খুব স্মুথভাবে করা যায়।
এই ল্যাপটপের সবচেয়ে ভালো দিক হলো এর 2-in-1 ডিজাইন। মানে আপনি চাইলে এটাকে ল্যাপটপ, আবার চাইলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। এতে টাচ সাপোর্টেড ১৬ ইঞ্চি WUXGA ডিসপ্লে (1920×1200) থাকায় নোট নেওয়া, স্কেচ করা বা প্রেজেন্টেশনের মতো কাজে বাড়তি সুবিধা পাওয়া যায়।
গ্রাফিক্স সেকশনে রয়েছে AMD Radeon 860M, যেটা ডেডিকেটেড GPU না হলেও, AI অ্যাক্সেলারেশন ও লাইট গ্রাফিক্স কাজের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়। তাই হালকা ভিডিও এডিটিং, UI/UX ডিজাইন বা মাল্টিমিডিয়া কাজগুলো এতে ভালোভাবেই করা যাবে। এর মেমোরি ও স্টোরেজে থাকছে 16GB LPDDR5X RAM (7500MHz) এবং 1TB PCIe 4.0 SSD।
আপনার যদি নোট নেওয়া, অফিস কাজ, সাথে AI টুলস ব্যবহার করলেই হয়ে যায়, তাহলে এটি একটি স্মার্ট চয়েস হবে। আর যদি হেভি গেমিং বা হাই-এন্ড ক্রিয়েটিভ কাজ বেশি করেন, তাহলে আগের Asus G16 স্পষ্টভাবেই বেশি পাওয়ারফুল অপশন।
৩। Acer Nitro V16 AI ANV16
আগের দুইটি মডেলের থেকে এই Nitro V16 ঠিক মাঝামাঝি একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। এর প্রসেসরের দিকে তাকালে এতে রয়েছে AMD Ryzen 7-260, যার সাথে NPU (Up to 16 TOPS) দেওয়া আছে। এর মানে হলো AI-ভিত্তিক কাজগুলোতে CPU-এর ওপর চাপ না বাড়িয়ে আলাদাভাবে প্রসেস করা যায়।
গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে এই ল্যাপটপটি সত্যিই ভালো ফলাফল দিচ্ছে। NVIDIA GeForce RTX 5050 (8GB GDDR7) থাকার কারণে আধুনিক গেমগুলো ভালো সেটিংসে খেলা যাবে, এবং সাথে হালকা-টু-মিড লেভেলের ভিডিও এডিটিং বা 3D কাজও সহজেই করা যায়। পাশাপাশি এখানে GDDR7 মেমোরি থাকায় ডাটা ট্রান্সফার স্পিড বেশ ভালো পাবেন।
এর ডিসপ্লে সেকশনে রয়েছে ১৬ ইঞ্চির 180Hz রিফ্রেশ রেটের WUXGA IPS প্যানেল। যদিও কালার অ্যাকুরেসি বা HDR ফিচারে Asus G16 এগিয়ে থাকবে, তবে এই Nitro V16-এর ডিসপ্লে দৈনন্দিন কাজ ও গেমিংয়ের জন্য যথেষ্ট নিখুঁত আইউটপুট দিবে।
মেমোরি ও স্টোরেজে এখানে 16GB DDR5 RAM এবং 512GB Gen4 SSD দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ভালো দিক হলো এর RAM আপগ্রেড করে 32GB পর্যন্ত নেওয়া যাবে। কানেক্টিভিটির দিক থেকে এই ল্যাপটপটিতে পাবেন USB4, HDMI 2.1, Ethernet, microSD।
তাই যদি আপনার বাজেট একটু নিয়ন্ত্রণে রেখে গেমিং + AI দুইটাই চান, তাহলে এটি সত্যিই একটি স্মার্ট চয়েস হবে।
৪। MSI Stealth A16 AI+ A3HVGG-002US
এই লিস্টে প্রিমিয়াম ফিল + AI পাওয়ারের সবচেয়ে স্মার্ট কম্বিনেশন হিসেবে MSI Stealth A16-কে ধরতে পারেন। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen AI 9 370HX চিপ। ১২ কোর, ২৪ থ্রেডের এই প্রসেসর এবং বিল্ট-ইন NPU একসাথে AI টাস্কগুলোকে অনেক দ্রুত প্রসেস করতে পারে। ফলে Microsoft Copilot ব্যবহার করার সময় রিয়েল-টাইম সাজেশন, কোড জেনারেশন বা মাল্টিটাস্কিংসহ সবকিছুই খুব যথাযথ মনে হবে।
গ্রাফিক্স পারফরম্যান্সেও কোনো কমতি নেই। NVIDIA GeForce RTX 4070 (8GB GDDR6) থাকার কারণে হাই সেটিংসে গেমিং, 4K ভিডিও এডিটিং বা 3D রেন্ডারিং খুব ভালোভাবে করা যাবে। এছাড়াও MSI-এর বিশেষ অপ্টিমাইজেশনের কারনে থার্মাল ম্যানেজমেন্ট বেশ ভালো দেখতে পাওয়া যায়।
এর ডিসপ্লে সেকশনটি একদম প্রিমিয়াম লেভেলের। রয়েছে ১৬ ইঞ্চি QHD (2560×1600) প্যানেল, সাথে 240Hz রিফ্রেশ রেট। মেমোরি ও স্টোরেজে 32GB DDR5 RAM এবং 1TB NVMe SSD দেওয়া হয়েছে। এই ল্যাপটপটির র্যামও আপগ্রেডেবল, যা 96GB পর্যন্ত আপগ্রেড করা যাবে।
৫। ASUS TUF Gaming A14 FA401WU
আমাদের লিষ্টেরর শেষ মডেলটিকে গেমিং এর সাথে AI ফোকাস ল্যাপটপ বলা চলে। এতে ব্যবহার করা হয়েছে AMD AI 9 HX 370, যেটা আমরা Asus G16-এও দেখেছি। তবে এখানে একটি বড় প্লাস পয়েন্ট হলো AMD XDNA NPU (Up to 50 TOPS)। এর ফলে AI টাস্কগুলো অনেক দ্রুত এবং যথাযথভাবে সম্পন্ন করা যাবে।
এর গ্রাফিক্স সেকশনে রয়েছে NVIDIA RTX 4050 (6GB GDDR6)। যদিও এটি RTX 4070-এর মতো হাই-এন্ড না, তবে 1080p বা 2.5K রেজোলিউশনে ভালো সেটিংসে গেমিং, ভিডিও এডিটিং বা ডিজাইন কাজগুলো খুব ভালোভাবেই সামলাতে পারে।
ল্যাপটপটির ডিসপ্লে সেকশনে থাকা ১৪ ইঞ্চির 2.5K (2560×1600) প্যানেলটি 165Hz রিফ্রেশ রেট এবং 100% sRGB-এর সমন্বয় খুব শার্প ও কালার-অ্যাকুরেট ভিজ্যুয়াল দিবে। পাশাপাশি Anti-glare ও G-Sync ফিচার থাকার কারণে গেমিং বা আউটডোর ইউজেও ভালো এক্সপেরিয়েন্স পাবেন।
মেমোরি ও স্টোরেজে 16GB DDR5 RAM এবং 1TB PCIe 4.0 SSD দেওয়া হয়েছে, সাথে আপগ্রেড অপশনও রয়েছে। মাত্র 1.46 কেজি ওজনের হওয়ায় এই লিস্টের সবচেয়ে লাইটওয়েট হাই-পারফরম্যান্স AI ল্যাপটপ বলা যায় এটিকে। তাই যারা ট্রাভেল করেন বা বাইরে কাজ করেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক।
উপসংহার
Copilot+ AI ল্যাপটপ আসার পর এখন বাজারে বিভিন্ন ধরনের ইউজারের জন্য আলাদা আলাদা অপশন রয়েছে। তাই আপনার কাজের ধরন, পারফরম্যান্স এবং বাজেট- এই তিনটি বিষয় ঠিকভাবে মিলিয়ে নিজের জন্য পারফেক্ট Copilot+ AI ল্যাপটপটি বেছে নিন।
আপনি যদি বাংলাদেশে অরিজিনাল Copilot+ AI ল্যাপটপ কিনতে চান, তাহলে নিশ্চিন্তে ভিজিট করতে পারেন vertech ওয়েবসাইটে। Vertech-এ আপনি পাবেন ১০০% অরিজিনাল ও ব্র্যান্ড নিউ লেটেস্ট AI ফিচারসহ আপডেটেড মডেলের ল্যাপটপ। এছাড়াও থাকছে সেরা প্রাইসিং ও নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট।

Borhan Uddin Alif is a writer with years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.